দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক


টলিউডের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক সংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। কদিন ধরেই ওপার বাংলার রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে তাঁর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা অবশেষে সত্যি হলো। বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের পর দলের অভ্যন্তরে যে রাজনৈতিক অস্থিরতা ও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, মূলত তার জের ধরেই কোয়েল মল্লিক সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

অভিনয় জগতে দীর্ঘ ক্যারিয়ার থাকলেও রাজনীতি থেকে সবসময় নিজেকে দূরেই রেখেছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল। ফলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। পরবর্তীতে গত এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। সে সময় মানুষের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসার কথা বললেও, দলের বিপর্যয়ের মুখে দুই মাসের মাথায় তাঁকে ইস্তফা দিতে হলো। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের খারাপ সময়ে কোয়েল মল্লিকের আগে দলটির প্রবীণ সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। একের পর এক হেভিওয়েট নেতার পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ জন থেকে কমে এখন মাত্র ৯ জনে দাঁড়িয়েছে, যা দলটির সংসদীয় শক্তিতে বড় ধরনের ধাক্কা দিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘

1

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

2

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

3

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের পাল্টা হুঁশিয়ারি: ইতিহাসের

4

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শা

5

চাপে ক্রিপ্টো বাজার, কমল বিটকয়েন

6

স্লোভাকিয়ায় ৭৮টি মাথাছাড়া কঙ্কাল উদ্ধার

7

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি: রেশনিং ব্

8

রেনশোর ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বড় রান

9

ইরানের ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা রুখলেন ট্রাম্প

10

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

11

"জীবন কোনো রূপকথা নয়": জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে নাবিল

12

সমালোচকদের ‘আবর্জনা’ বললেন হুগো ব্রুস

13

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ব্রাজিল

14

সাহায্যের হাত বাড়িয়েও রাজপালের কটাক্ষের শিকার সোনু সুদ

15

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন

16

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা প্রাইভেসি ডিসপ্লে ফিচার ও দ

17

চুক্তির পরও কেন বাড়ছে তেলের দাম

18

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

19

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

20