দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত


নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন এবং একজন জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়ায় জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই অভিনেত্রীর ধৃষ্টতা এখন সব সীমানা অতিক্রম করেছে। মূলত দুটি বিতর্কিত ও সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে মেহের আফরোজ শাওন তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এরপরই সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টিকে মারাত্মক ও আমলযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শাওনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে অভিনেত্রী শাওন তাঁর ফেসবুক হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, "আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শ্বশুরবাড়ি...।" তিনি ঘটনার বিস্তারিত উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে, ইঙ্গিতটি নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং এক জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার দিকেই ছিল। এই পোস্টের কড়া সমালোচনা করে মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর ফেসবুক ওয়ালে লিখেন, এই দুটি ঘটনাই দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। তিনি অভিযোগ করেন, মেহের আফরোজ শাওনের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল জুড়ে জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রমাণ করার অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে শাওনকে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মুখোমুখি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল

1

১১ প্রতিষ্ঠানে অনুদানে আয়কর রেয়াত

2

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

3

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

4

হৃদান রোশন ফিল্ম স্টাডিজ ইউএসসি ২০২৬ | হৃতিক রোশন পুত্র আপডে

5

নাটোরে হাসপাতালে রোগীর মাকে ধর্ষণ, তদন্ত কমিটি

6

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ড

7

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লুবাবা: জানালেন বাগদানের খবর

8

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: শামা ওবায়েদ

9

চার মন্ত্রীর দুই দিনের সফরে সাজ সাজ রব বগুড়ায়: ক্রীড়া ও শ

10

বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য: এমপি আমির হামজার

11

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

12

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

13

পহেলা বৈশাখ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত নির্দেশ

14

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা

15

জাপানে জন্মহারে রেকর্ড পতন

16

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠা

17

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

18

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

19

বন্যপ্রাণী পাচারের দায়ে যুবকের কারাদণ্ড

20