দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, প্রতি ভরিতে কমলো ৯,০১৩ টাকা

আজকের সোনার দাম : ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারে মূল্য ঘোষণা করেছে সংগঠনটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে এক ভরি স্বর্ণালংকারে বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার দামে সঙ্গে ভ্যাটসহ রুপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম 5 হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার দামে নির্ধারিত ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়। দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হতো। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করেছে বাজুস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

1

দুবাই বন্দরে আল সালমি ট্যাঙ্কারে ড্রোন হামলা ২০২৬ | ইরান বনা

2

হামের উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৮৭ জন এবং

3

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

4

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

5

‘ককটেল ২’ সিনেমায় ক্যারিয়ারের সবচেয়ে বড় অনস্ক্রিন ঝুঁকির মুখ

6

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

7

অভিনেতা রাহুলের মৃত্যুতে কেকেআরের শোকবার্তা: টালিপাড়ায় বিষ

8

সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়

9

১২০ ডলারের কাছে তেলের দাম: ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি

10

আইম্যাক্স ছাড়াই মুক্তি পাচ্ছে নতুন ‘স্পাইডার-ম্যান’! নোলানের

11

জামালপুরে তেলের গুজবে ফেসবুক পোস্ট: ইসলামপুরে মোটরসাইকেল চাল

12

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

13

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্য

14

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়: ৮ দিনে ৬৬৭ কোটি আয় করে জওয়ান-কল্কিক

15

মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রকাশের আইনি নোটিশ ২০২৬ | সুপ্

16

৬ দফা দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকা

17

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

18

সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্র

19

Czechia vs South Africa Prediction: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজা

20