দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওটিটি নয়, শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’

বছরের শুরুতে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটির পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’। ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে প্রেক্ষাগৃহে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস।

নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে তৈরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অপু বিশ্বাসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। এতে তাঁর বিপরীতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ। 

সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। শুটিং শুরুর আগেই ছবির গানের রেকর্ডিংয়ের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এছাড়াও আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই চলচ্চিত্রে। চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পুরো ইউনিটের নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20