দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠায় শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে পা রাখায় উল্লাসে মেতেছে পুরো বাংলাদেশ। সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি আলবিসেলেস্তেদের এই লড়াকু জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা।

বাংলাদেশ সময় রবিবার সকালে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার এই জয়ে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তাঁর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!’

এদিকে, সরাসরি আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের এই ঐতিহাসিক জয় উপভোগ করেছেন তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি পরা ছবি পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ একই সঙ্গে এই মাঠেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ জয়ের স্মৃতিও স্মরণ করেন তিনি। তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার জার্সি পরা ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকে আমি অনেক খুশি।’

তবে জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টিনা দলের কৌশল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা ও আর্জেন্টিনার কট্টর ভক্ত ইরফান সাজ্জাদ। কোচ লিওনেল স্কালোনির ওপর কিছুটা বিরক্ত হয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলেত্তির (ব্রাজিলের কোচ) মতো ভুল করো না। সেমিফাইনালে জন্য শুভকামনা।’ এর আগে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় নিয়ে তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রোল ও সান্ত্বনার আলোচনা জমে উঠেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20