দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন ও পরকীয়ার গুঞ্জন নিয়ে এবার ভরা মঞ্চে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ ২’ (Lock Upp 2)-এর উদ্বোধনী পর্বে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি অতীতের নানা টানাপোড়েন ও গোবিন্দের একাধিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে মুখ খোলেন।

অনুষ্ঠানে সুনীতা জানান, তারকাদের জীবনে পরকীয়া থাকাটা নতুন কিছু নয়, তবে সম্পর্কের কঠিন সময়গুলোতে সঙ্গীর পাশে থাকাটাই আসল ভালোবাসা। গোবিন্দের সম্পর্কের সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি রসিকতা ও ক্ষোভের মিশেলে বলেন, “যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনাকে সব কিছু সহ্য করতে হয়। গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না। অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা। আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।  

কথাপ্রসঙ্গে সুনীতা গোবিন্দের পায়ে গুলি লাগার পুরোনো একটি দুর্ঘটনার কথাও টেনে আনেন। তিনি মন্তব্য করেন, জীবনে অন্য কেউ (তৃতীয় ব্যক্তি) চলে আসলেই এমন দুর্ঘটনা ঘটে। সে সময় বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে সুনীতাই রাগের মাথায় গোবিন্দকে গুলি করেছিলেন। এই পুরোনো গুঞ্জন নিয়ে ভরা মঞ্চে ঠাট্টা করে তিনি বলেন, তিনি নিজে বন্দুক চালালে কখনো লক্ষ্যভ্রষ্ট হন না। দীর্ঘদিন ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন চললেও, সুনীতার এই মন্তব্যের পর তা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20