দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভ্যানিশিং ম্যান রিটার্নস’: পলাশের বিপরীতে নজর কাড়লেন নতুন মুখ জারবীনি

পলাশ ও জারবিনী । ছবি - সংগৃহীত

বছর দুয়েক আগে ওয়ান স্টপ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল বিশেষ নাটক ‘ভ্যানিশিং ম্যান’। মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলা সেই নাটকের ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। আর মুক্তির পরপরই আগের কিস্তির মতোই দর্শকদের মন জয় করে নিয়েছে নাটকটি। ইতোমধ্যে প্রায় ৬০ লাখের বেশি দর্শক নাটকটি উপভোগ করেছেন এবং এর কমেন্ট বক্সে জমা পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য।

তবে এবারের সিক্যুয়ালটিতে দর্শকদের মাঝে সবচেয়ে বেশি আলোচনা ও নজর কেড়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। নবাগতা এই অভিনেত্রীর মিষ্টি চেহারা, সাবলীল হাসি আর পরিমিত অভিনয় দর্শPropertyদের ভীষণ মুগ্ধ করেছে।

ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে জারবীনির অভিনয়ের প্রশংসা করে একজন দর্শক লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম ন্যাচারাল, নো ওভার এক্টিং। আরো নাটকে দেখতে চাই।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

হঠাৎ এত সাড়া পেয়ে উচ্ছ্বসিত জারবীনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘নাটকটি মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। এই পুরো অভিজ্ঞতাটি আমার জন্য একদম নতুন। ফেসবুক ও ইউটিউবের মন্তব্যগুলো দেখে আমি আপ্লুত, মাঝে মাঝে তো লজ্জাই পেয়ে যাচ্ছি! পুরো বিষয়টি আমি ভীষণ উপভোগ করছি।’

অভিনয়ের দুনিয়ায় জারবীনি একেবারেই নতুন মুখ নন, তবে কেন্দ্রীয় চরিত্রে এটিই তার প্রথম কাজ। পড়াশোনায় তিনি বেশ মেধাবী; স্বপ্ন ছিল পাইলট হওয়ার, আর সে কারণেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিজের পড়াশোনা শেষ করেছেন। এর আগে নাজমুল হুদা ঈমনের পরিচালনায় ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়েই মূল চরিত্রে তার অভিষেক হলো। উল্লেখ্য, আগের কিস্তিতে পলাশের বিপরীতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও এই নাটকে যুক্ত হওয়া নিয়ে জারবীনি জানান, "যেহেতু আমি ‘ভ্যানিশিং ম্যান’-এর প্রথম পার্টেও ছোট একটি চরিত্রে ছিলাম, তাই জানতাম সিক্যুয়ালটিতেও থাকব। কিন্তু সাফা কবির আপুর জায়গায় আমিই মেইন প্রটাগনিস্ট (প্রধান চরিত্র) হিসেবে সুযোগ পাব, এটা ভাবিনি। শুটিংয়ের মাত্র এক সপ্তাহ আগে যখন জানতে পারি যে পুরো নাটকে একমাত্র মেয়ে চরিত্রটি আমিই করছি, তখন আনন্দের পাশাপাশি বেশ নার্ভাসও ছিলাম। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং দর্শক সেটা পছন্দ করায় সব কষ্ট সার্থক মনে হচ্ছে।"

নাটকটির নির্দেশক নাজমুল হুদা ইমনও দর্শকদের এই সাড়ায় দারুণ আনন্দিত। তিনি বলেন, ‘ভ্যানিশিং ম্যান’-এর চেয়েও এর সিক্যুয়ালটি দর্শকরা অনেক বেশি পছন্দ করছেন। বিশেষ করে পলাশের সঙ্গে জারবীনির নতুন জুটিটা সবাই খুব ইতিবাচকভাবে নিয়েছেন। নতুন হিসেবে জারবীনি তার চরিত্রটি ফুটিয়ে তুলতে দারুণ পারফর্ম করেছে, যার প্রমাণ দর্শকদের মন্তব্যগুলোই দিচ্ছে।

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ নাটকে জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজমসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20