দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে ‘পরাজিত মানুষ’ বললেন বাইডেন, তুললেন অযোগ্যতার অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পরাজিত মানুষ’ বলে আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে বর্ণনা করেছেন।

শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত এক নৈশভোজে প্রধান বক্তার বক্তব্যে বাইডেন এসব মন্তব্য করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাইডেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন। তিনি বলেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণ, জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনা এবং লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুরে শৈবালের বিস্তারএসবই ট্রাম্পের ব্যক্তিগত আত্মপ্রদর্শনের উদাহরণ।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টারও সমালোচনা করেন বাইডেন। এসব প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, ‘বাহ! কী ভয়ংকর পরাজিত মানুষ! বিশেষ করে প্রতিফলন পুকুরের সংস্কার প্রকল্পটি এই প্রশাসনের আত্মমুগ্ধতা ও অযোগ্যতার চেয়েও বড় একটি বিষয়কে সামনে এনেছে।’

বাইডেনের মতে, এটি আরও ভয়ংকর কিছু প্রতিফলিত করে, আর তা হলো দুর্নীতি। তিনি বলেন, ‘প্রকাশ্য ও বেপরোয়া দুর্নীতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনে এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।’

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ন্যাটো সামরিক জোটকে ইচ্ছাকৃতভাবে দুর্বল ও ধ্বংস করার পথে এগিয়েছেন। তার দাবি, বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা ইতিহাসের যেকোনো প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20