দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্তারিত সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর পাবনা সার্কিট হাউসে তাঁকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৯ মার্চ রোববার বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় দিন ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজের পৈতৃক বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ৩১ মার্চ মঙ্গলবার পাবনা ক্যাডেট কলেজ থেকে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে জেলা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, নৌবহরে হামলা

1

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

2

ইরান আপডেট: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের মুহুর্মুহু

3

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফ

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম

5

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

6

সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়

7

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

8

সোনারগাঁয়ে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: ঘাতকদের ধরতে পু

9

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তির মুখে নাহিদ রানা, যোগ হলো ডিমের

10

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক

11

সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল

12

ঈদে টানা ৭ দিনের ছুটি: সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর

13

'পুরো লেবানন পুড়ে যাক': বেন গাভির

14

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আব্দুন নাসের খানের নিয়োগ

15

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

16

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

17

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

18

গুগলের ‘নোটবুক এলএম’: আপনার গবেষণার কাজে যোগ হলো এক স্মার্ট

19

সংসদে আব্দুল মুনতাকিমের বক্তব্য ও হলফনামা বিতর্ক

20