দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে সংকটে ফেলবে: এবি পার্টি

সরকারের সম্প্রসারণমুখী জাতীয় বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য দেশের অর্থনীতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সরকারের পক্ষ থেকে একদিকে বিপুল ঋণনির্ভর বাজেট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া এবং অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কঠোর মুদ্রানীতি গ্রহণ করাকে একটি সাংঘর্ষিক অবস্থান হিসেবে উল্লেখ করেছে দলটি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জাতীয় বাজেট পাসের দিনই বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সরকারের ভেতরে অর্থনৈতিক দর্শন ও নীতির ক্ষেত্রে কোনো ঐক্য নেই। সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্বনীতি অনুসরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে, তবে এই দুই নীতির পারস্পরিক দ্বন্দ্বে অর্থনীতি পুনরুদ্ধারের পথ আরও কঠিন হবে এবং এর নেতিবাচক প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ বেশ কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। কিন্তু উৎপাদন ব্যয় কমানো, বাজারের সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মতো মৌলিক উদ্যোগ না নিয়ে সরকার কেবল ঋণনির্ভর বাজেটের ওপর ভরসা করছে। বর্তমান মূল্যস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটজনিত হওয়ায়, শুধু সুদের হার বাড়িয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের নীতিগত ভুল, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, খেলাপি ঋণের উচ্চ হার, জ্বালানি সংকট এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে না পারলে এই কঠোর মুদ্রানীতিও কোনো প্রত্যাশিত ফল দেবে না।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে স্বস্তি ফেরাতে সরকারের কাছে একটি সমন্বিত, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20