দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

রাজধানীর গুলিস্তানে সাধারণ ব্যবসায়ীদের ওপর একদল দুর্বৃত্তের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ ৫ জুলাই (রোববার) দুপুরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

জামায়াত ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিছু চিহ্নিত চাঁদাবাজ ও দখলদার চক্র গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। তারা জোরপূর্বক মার্কেট তালাবদ্ধ করার পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে সাধারণ ব্যবসায়ীরা স্থানীয় জামায়াত নেতাদের সহযোগিতা চান।

ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং এই চাঁদাবাজির প্রতিবাদে আজ দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’-র ব্যানার নিয়ে ফুলবাড়িয়া এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি যখন ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে পৌঁছায় এবং সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হন, ঠিক তখনই একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে মিছিলে অতর্কিত হামলা চালায়।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের ওপর চলমান চাঁদাবাজির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সন্ত্রাসীরা এই নগ্ন হামলা চালিয়েছে। হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী ও ব্যবসায়ী আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা বেশ গুরুতর।

এদিকে গতকালও জামায়াতের আরেকটি কর্মসূচিতে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজকের এই হামলার ঘটনার পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ও বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন জামায়াতের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20