দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি তার পঞ্চম পেনাল্টি গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক। তবে প্রথম চেষ্টায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি কেইন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে আরেকটি কীর্তিও গড়েন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৪২তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। বিশ্বকাপে এটি তার দশম গোল, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড। এর আগে সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে নাম লেখালেন কেইন।

অবশ্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

1

ইয়ামাল-নিকোকে নিয়েই বিশ্বকাপ শুরু করবে স্পেন

2

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

3

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত

4

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ৪ মুসলিম দেশের মধ্যস্থতা ২০২৬ | পা

5

টিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা সুইডেন

6

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

7

পাবনা মানসিক হাসপাতালে রোগীর মারামারি, নিহত ১

8

লাগামহীন মূল্যস্ফীতি ও বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: মধ্য ও

9

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মে

10

সংসদে আব্দুল মুনতাকিমের বক্তব্য ও হলফনামা বিতর্ক

11

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

12

বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্

13

মিরাজকে ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

14

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

15

চার মন্ত্রীর দুই দিনের সফরে সাজ সাজ রব বগুড়ায়: ক্রীড়া ও শ

16

সরকারি আইনি সহায়তা পাবেন যেভাবে

17

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসি

18

তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস: তেহরানকে আঙ্কার

19

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা: বায়তুল ম

20