দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে ও কখন?

চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ চারের মহালড়াইয়ে এবার আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের শক্তিশালী দল ও আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। ইতিমধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই মেগা ম্যাচের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

আগামী ১৬ জুলাই আমেরিকার আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি অনুষ্ঠিত হবে। এর আগের রাতে অর্থাৎ ১৫ জুলাই প্রথম সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন। ইংলিশদের জন্য এই ম্যাচটি ঐতিহাসিক, কারণ আর্জেন্টিনাকে হারাতে পারলে দীর্ঘ ৬০ বছরের খরা কাটিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পা রাখবে হ্যারি কেইনের দল।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলা ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসার পর শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপর শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলের অবিশ্বাস্য ও কষ্টার্জিত জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা থাকলেও অতিরিক্ত সময়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ১০ জনের সুইস রক্ষণভাগ ভেঙে অতিরিক্ত সময়ে আরও ২টি গোল দিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মেসি বাহিনী। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৬ জুলাইয়ের সেই ব্লকবাস্টার ফুটবল লড়াইয়ের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20